কৈ মাছের বিয়ে হবে
কৈ মাছের বিয়ে হবে
রুই মাছের সাথে,
পুটি মাছ ঘটকালি করে
আষাড় মাসের রাতে।
শিং মাছ তাই দৌড়ে গিয়ে দাওয়াত দিয়ে আসে,
বাইম ভাই দাওয়াত পেয়ে
খিল খিলিয়ে হাসে।
মলা আসে ঢেলার সাথে
সঙে মিষ্টির হাড়ী,
আনন্দে তাই চিংড়ি ভাই
জলে ভাসায় দাড়ি।
কাতলা বসে তবলা বাজায় মাগুর ধরে টান,
টেংরা মাছ সানাই বাজায় ব্যাঙেরা গায় গান। দাওয়াত না
পেয়ে বোয়াল মাছ মুখ করেছে ভার,
এই বিয়েতে গয়না দিবে ইচ্ছে ছিল তার___
(collected)

No comments